× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

এন এ রবিউল হাসন লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের অমরখানা সীমান্তে দুই বাংলার মিলন মেলা। ভৌগোলিক সীমারেখার বেড়াজালে বন্দি দুই বাংলার মানুষ চান স্বজনদের সান্নিধ্য। আত্মার সুতোয় বাঁধা ভারত-বাংলাদেশের এসব বাঙালি সুযোগ পেলেই মিশে যান একে অন্যের সঙ্গে।

নববর্ষ উপলক্ষে প্রতি পহেলা বৈশাখে পঞ্চগড়ের অমরখানা সীমান্তে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। কিন্তু এবার একদিন পূর্বেই বুধবার চৈত্র সংক্রান্তির দুপুর থেকে শুরু হয় মিলন মেলা।

দীর্ঘদিন পর আত্মীয়ের সঙ্গে দেখা করতে পঞ্চগড় এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে দর্শণার্থীরা জড়ো হতে থাকে সীমান্তের উভয় পাশে। দুপুর হতে না হতেই কাটাতারের উভয় পাশে জড়ো হয় দুই বাংলার লাখো মানুষ। প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে শুরু হয় মিলন মেলা। বেড়ার দু’পাশে দুই দেশের নাগরিক হলেও জাতীতে তারা এক। এরা সবাই বাঙালি। একে অন্যের আত্মীয়। দীর্ঘদিন পর কাছের মানুষদের দেখতে পেয়ে তারা ভূলে যান সীমান্তের কাটাতারের বেড়া। বেড়ার ফাঁক গলিয়ে একে অন্যের হাত ধরেন, কথা বলেন। বিনিময় করেন নানান উপহার সামগ্রী। কেউ আবার কেঁদে ফেলেন আবেগে। বিজিবি এবং বিএসএফের সহযোগিতায় সন্ধার পূর্ব পর্যন্ত চলে এ মেলা।

শুক্রবার সকাল থেকেই নানান বয়সের মানুষ আসতে থাকে। দুপুরের প্রখর রোদ উপেক্ষা করে লাখো মানুষ অপেক্ষা করতে থাকে স্বজনদের এক নজর দেখতে। ওই সীমান্তের ৭৪৩, ৭৪৪ ও ৭৪৫ নং মেইন পিলার ঘেঁষে প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে দেখা যায় শুধুই মানুষের ঢল। পরিণত হয় দুই বাংলার স্বজনহারা মানুষদের মিলনস্থলে।


এ ক্যটাগরির আরো খবর..