× Banner
সর্বশেষ
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু

পঞ্চগড়ে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড়ে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে মাঝিপাড়া এলাকায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী ঐ শিশুটিকে অটোভ্যান চালক আব্দুল আজিদ (৪৫) এ ঘটনাটি ঘটায়য়। বর্তমানে ওই শিশু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশুর বাবা-মা জানান, প্রথম শ্রেণীর শিক্ষার্থী ওই শিশু বাড়ির পাশে খেলছিল। একই এলাকার অটোভ্যান চালক আব্দুল আজিদ তার বাসায় কেউ না থাকার সুযোগে শিশুটিকে ডেকে নিয়ে ২০ টাকা দিয়ে প্রোলভোন দেখিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে আজিদ ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে ওই শিশু অস্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে যায় এবং বাবা-মা ধর্ষণের কথা জানায়। পরে তার বাবা-মা শিশুটিকে তাৎক্ষণিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ আমীর হোসেন, ডাঃ মনসুর আলম চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধ করলেও শিশুটি বর্তমানে অচেতন অবস্থায় আছে বলে জানান। চিকিৎসক জানান, শিশুটিকে ধর্ষিত হয়েছে কি না তা ডাক্তারি পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না, তবে শিশুটির নিম্নাঙ্গে আঘাত পেয়েছে এ কারণে রক্তক্ষরণ হচ্ছে।

খবর পেয়ে পঞ্চগড় থানার পুলিশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়েছি শিশুটিকে দেখতে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মামলা প্রক্রিয়া চলছে। আসামি আব্দুল আজিদ পলাতক, তাকে ধরার চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..