× Banner
সর্বশেষ
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড়

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু 

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু 

পঞ্চগড়ের বোদায় নাইট কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছেন। রবিবার (৮ জানুয়ারী) রাতে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুরী এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন উপজেলার বোদা সদর ইউনিয়নের উলিপুকুরী এলাকার আশরাফুল ইসলামের ছেলে হাফেজ মো. মশিউল রহমান মিশু (২৫) ও তাঁর মা মাহফুজা আক্তার (৫০)। মিশু বোদা পৌর শহরের ইসলামবাগ হাফেজিয়া মাদ্রাসার সহ. শিক্ষক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মিশু তাঁর মোটরসাইকেলের পেছনে মা মাহফুজা আক্তারকে নিয়ে বাড়ি থেকে পঞ্চগড় শহরে বোনের বাড়ি যাচ্ছিলেন। এ সময় ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুরী এলাকায় পঞ্চগড়-মহাসড়কে বিপরীত দিক থেকে আসা নাবিল পরিবহনের একটি নাইট কোচ তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলসহ মা ও ছেলে সড়কের ওপর ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধাক্কা দেওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..