পঞ্চগড়ে সাত বছরের শিশু ধর্ষণের শিকার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত রবিবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের হাকিমপুর জেন্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুটির মা নানার বাড়িতে বেড়াতে গেলে  শিশুটি বাড়িতে একাই ছিল। এ সুযোগে একই গ্রামের হোসেন আলীর ছেলে মিলন (১২) ও মোমিনের ছেলে আকাশ (১০) ওই বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটির মা বাড়িতে আসলে শিশুটি মাকে ধর্ষণের ঘটনা জানায়।

রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরের দিন  ভোরে শিশুটিকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক অফিসার ডাঃ আবু সায়েম বলেন, ‘শিশুটির চিকিৎসা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অভিভাবকরা দাবি করেছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।’

এ ঘটনায় দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার জানান, ‘তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে মামলা করা হবে। এ ঘটনায় অভিযুক্ত মিলন নামে এক শিশুকে আটক করা হয়েছে। অভিযুক্ত আরেকজনকে আটকের চেষ্টা চলছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।