পঞ্চগড়ে সাংবাদিক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ   ‘সত্যের সন্ধানে সাংবাদিকতা শীর্ষক’ এক কর্মশালা পঞ্চগড় সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই কর্মশালা আয়োজন করে। কর্মশালায় তৃণমূল সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্বিবিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মফিজুর রহমান।
ঢাকা বিশ্বিবিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আলম মোঃ শহীদ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার মোঃ গিয়াসউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, ডঃ এম কামাল উদ্দিন জসিম, মোঃ জাহাঙ্গীর হোসেন।
কর্মশালায় পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পঞ্চগড় জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ২০ টি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।