× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে রাস্তায় সন্তান জন্ম দিলেন এক নারী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০২২
রাস্তায় সন্তান জন্ম

পঞ্চগড়ে রাস্তায় সেলিনা আক্তার (২৫) নামে এক নারী ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।
৪ জুন (শনিবার) সকাল ১০টা দিকে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকার অগ্রণী ব্যাংকের সামনের রাস্তার পাশে ওই নারী ছেলে সন্তানের জন্ম দেন।
জানা যায়, সেলিনা আক্তার একজন মানসিক ভারসাম্যহীন। তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের তেলিপাড়া এলাকার ভ্যানচালক রইসুউদ্দীনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, সেলিনা অন্তঃসত্তা হওয়ার পর স্বামীর বাড়ি থেকে এদিক-সেদিক ঘোরাফেরা করতেন। অন্তঃসত্ত্বার কারণে তাকে বাবার বাড়িতে রাখা হয়। আজ শনিবার বাবার বাড়ির কাউকে কোনো কিছু না বলেই সকালে বাড়ি থেকে হেঁটে বেরিয়ে পড়েন। প্রসব ব্যথা শুরু হলে রাস্তার পাশেই বালুর স্তূপে সন্তান প্রসব করেন। তার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে শিশু। সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায় ওই নারীকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। সেলিনার স্বামী ভ্যানচালক রইসুউদ্দীন বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় তাকে বাবার বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের পাথরঘাটা গ্রামে রাখা হয়।  আজ বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লে রাস্তায় সন্তান প্রসব করে। লোকের কাছে জানতে পেরে আমরা হাসপাতালে ছুটে আসি।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জক বলেন, ‘সদ্য জন্ম নেয়া শিশুটির নাকে ও মুখে বালু ছিল। হাসপাতালে আনার পর সব ময়লা পরিষ্কার করে নবজাতকসহ মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মা ও শিশু সুস্থ আছে।’


এ ক্যটাগরির আরো খবর..