× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পঞ্চগড়ে রাইস মিল থেকে ৭৩১ বস্তা সরকারি চাল উদ্ধার মিল সিলগালা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় বিসিক শিল্প নগরীর “পঞ্চগড় রাইস মিল” লিঃ চাল প্রক্রিয়াকরণ কারখানা থেকে খাদ্য অধিপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ৭৩১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে বিসিক শিল্প নগরীর পঞ্চগড় রাইস মিল লিঃ নামের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়। পুলিশ, র‌্যাব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ।
অভিযানে পঞ্চগড় রাইস মিলের ভেতর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৩০৪ বস্তা ও ৫০ কেজি ওজনের ৪২৭ বস্তা চাল উদ্ধার করা হয়। চালগুলো সেখানে জব্দ করে কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ৭৩১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মিলটি সিলগালা করা হয়েছে। পুলিশকে মামলা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে  অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
এর আগে নানা অনিয়মের অভিযোগে বিসিক শিল্প নগরীর জিকো ওয়েল মিল ও আমন্ত্রণ বেকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।


এ ক্যটাগরির আরো খবর..