× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে যৌতুকের শিকার বাক ও শ্রবণ প্রতিবন্ধি গৃহবধূ

admin
হালনাগাদ: বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

 এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে যৌতুকের দাবীতে পাষন্ড স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়েছে বাক ও শ্রবণ প্রতিবন্ধি নাজমা আক্তার নামের এক গৃহবধূ।
ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের কাশিমপুর গ্রামের।
পারিবারিক সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত নজরুল ইসলামে মেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধি নাজমা আক্তার সাথে প্রায় ১২ বছর পুর্বে একই গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল ইসলামের সাথে বিয়ে হয়।
বিয়ের সময় রবিউলকে যৌতুকসহ বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়। দাম্পত্য জীবনে তাদের চারটি সন্তান আছে। সম্প্রতি রবিউল নাজমার পরিবারের কাছে আরও এক লক্ষ টাকা যৌতুক দাবী করেন। যৌতুকের টাকা আনতে নাজমা ইশারায় অসম্মতি জানায়। এতে ক্ষিত হয়ে স্বামীসহ পরিবারের সকলেই মিলে নাজমার উপর নির্যাতন শুরু করে। এক পর্যায়ে নাজমা অজ্ঞান হয়ে  পড়ে। তাৎক্ষনিক প্রতিবেশিরা নাজমাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়।
বর্তমানে সে পঞ্চগড় সদর আধূনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নাজমার মা পঞ্চগড় সদর থানায় ৬ জনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। পুলিশ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানার এসআই মোঃ আব্দুল জলিল জানান, ৬ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়। আমরা নাজমার স্বামী ও তার সহযোগি বড় ভাইকে গ্রেফতার করেছি। বাকি ৪ জনকে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। তবে তিনি যৌতুক না মারা-মারি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..