× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ যথাযথ মর্যাদায় পঞ্চগড় জেলা শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে প্রথম প্রহরে কেক কাটা হয়।
শুক্রবার সকালে সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অপর্ণ করে। পরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বনাঢ়্য র‌্যালী করা হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডলের
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ বাচ্চু। আলোচনা সভায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলমের, সাবেক জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহম্মদ, জেলা জাসদ সভাপতি আব্দুল মজিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম, জাতীয় মহিলা সংস্থার জেলা কমিটির চেয়ারম্যান রেজিয়া ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।
এছাড়া মসজিদ, মন্দির, প্যাগোডা ও গীর্জায় বিশেষ দোয়া ও প্রার্থনা, সরকারি হাসপাতাল ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন এবং দিনশেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বঙ্গবন্ধুর জীবনী ও আদর্শভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা জেলা শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শতাধিক শিশু কিশোর অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..