পঞ্চগড় প্রতিনিধিঃ ২৯ নভেম্বর (মঙ্গলবার) পঞ্চগড়ে পঞ্চগড় মুক্ত দিবস পালিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসকের উদ্দোকে পঞ্চগড় মুক্ত দিবস উপলক্ষে একটি “বিজয় র্যালী ” বের করা হয়।
বিজয় র্যালীতে নেতৃত্ব দেন পঞ্চগড়-১ সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান এম পি, জেলা প্রশাসক জনাব অমল কৃষ্ণ মন্ডল , জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবুল কালাম দুলাল , জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল , সহ পঞ্চগড় জেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ জেলার বিভীন্ন স্তরের ব্যাক্তিবর্গ। বিজয় র্যালীটি পঞ্চগড়ের প্রধান প্রধান সরক প্রদক্ষিণ করে।