× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

এন, এ, রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : জেলার সদর উপজেলায় এক বাক ওশারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের (১৪) অভিযোগে কাইমুল ইসলাম (৫৫)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের রতনিবাড়ি শিংরোডের খালপাড়া এলাকায়রবিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়।

এরআগে রবিবার দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে।ওই কিশোরীর পরিবার জানায়, রবিবার দুপুরে শারীরিক ও বাকপ্রতিবন্ধী ওইকিশোরীকে বাড়িতে রেখে তার দিনমজুর বাবা ও মা বাইরে কাজ করতে যান।

এইসুযোগে প্রতিবেশী কাইমুল ইসলাম তার বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করে।এরই মধ্যে কিশোরীর মা বাড়িতে আসলে কাইমুল দৌড়ে পালিয়ে যায়।

পরে তিনিইশারায় মেয়েকে তার পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে ধর্ষণের ঘটনা বুঝতেপারেন কিশোরীর মা।পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান,ধর্ষিতার বাবা বাদী হয়ে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলাকরেছেন। মামলার প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করাহয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..