পঞ্চগড়ে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (৪২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ।

বোদা উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের গড়েরডাঙ্গা এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে খবর দিলে তিনি বোদা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার আশরাফুজ্জামান বলেন, পুকুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় বোদা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।