পঞ্চগড়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু 

পঞ্চগড়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু 
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহারে পুকুরের পানিতে পড়ে ইয়াসিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
৬ ডিসেম্বর (সোমবার) সকালে উপজেলার সোনাহার ইউনিয়নের আমজাদপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু ইয়াসিন একই এলাকার জিয়ারুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু ইয়াসমিন বাড়ির পার্শ্বে পুকুর পাড়ে খেলতে খেলতে সবার অগোচরে পানিতে পড়ে যায়। ইয়াসিনকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।