× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

পঞ্চগড়ে পালিত হল জাতীয় শোক দিবস

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

এন.এ. রবিউল হাসান লিটন পঞ্চগড়ঃ বৃষ্টিকে উপেক্ষা করে পঞ্চগড়ে নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হল।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার সকালে জেলার সার্কিট হাউস সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের মাধ্যমে এসব কর্মসূচি শুরু হয়।

এর আগে আওয়ামী লীগ জেলা কার্যালয়ে ভোর ৬টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর একটি শোক শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়মে চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মাজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, জেলা পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..