× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় ১ শিক্ষকসহ ২জন নিহত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় ১ প্রধান শিক্ষকসহ  ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) রাতে জেলা সদরের মাগুড়া ইউনিয়নের নয়নিবুরুজ রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড় সদরের মাগুড়া ইউনিয়নের পাঁচ মাহিনা গ্রামের মৃত খামিরউদ্দিন ছেলে বারপাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান (৫২) এবং একই ইউনিয়নের তেলিপাড়া গ্রমের আব্দুর রশিদের ছেলে কাঠ ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪০)।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, পঞ্চগড় সদরের ঝলইবাজার থেকে মোটরসাইকেল যোগে ওই দুই জন বাড়ি ফিরছিলেন। পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া পার্বতীপুরগামী পঞ্চগড় কমিউটর ডেমো ট্রেন সামনে থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাঠ ব্যবসায়ী সিরাজুল ইসলাম মারা যান। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় প্রধান শিক্ষক হামিদুর রহমানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. এ মঈন খন্দকার ট্রেনের ধাক্কায় দুই জনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জোব্বার বলেন, ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। নিহতদের পরিবার থেকে কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..