× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

এন এ রবিউল হাসান লিটন পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে ট্রাকের চাকা পিষ্টে মোটরসাইকেল আরোহী নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
পঞ্চগড়ে ট্রাকের চাকা পিষ্টে মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জহিরুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

১৪ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় পঞ্চগড়ের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার ইসাহাক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জহিরুল ও তার ছেলে এনামুল মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও যাওয়ার পথে পঞ্চগড় শহরের ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংগে মুখোমুখি সংঘর্ষ হয়। তারা দু’জনে রাস্তায় পরে যায়। ট্রকটি জহিরুল ইসলামের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জহিরুল নিহত হয়। এ সময় তার ছেলে এনামুল আহত হয়।

স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল গিয়ে আহত এনামুলকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..