দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন রণবীর

দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন রণবীর

বলিউডের একের পর এক নায়িকার সঙ্গে প্রেম করেছেন রণবীর। কিন্তু সেই প্রেম স্থায়ী হয়নি। তাই শেষমেষ টিকে গেলেন আলিয়া।

দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে চার হাত এক হয় রণবীর-আলিয়ার। বিয়ের পরে আলিয়া সম্পর্কে এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন রণবীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, এখনো পর্যন্ত মনেই হয় না যে তাদের বিয়ে হয়েছে। রণবীর বলেন, কোনো বিরাট কিছু পরিবর্তন হয়নি। আমরা পাঁচ বছর ধরে একসঙ্গে রয়েছি।

আমরা ভেবেছিলাম যে বিয়ে করে নিলেই তা হলে সম্পর্কটা পরিণতি পাবে। কিন্তু আমাদের কিছু প্রতিশ্রুতিও পালন করার ছিল। বিয়ের ঠিক পর দিনই আমরা নিজেদের কাজে বেরিয়ে পড়েছিলাম। আলিয়া ওর শুটে গিয়েছিল আর আমি মানালি।

রণবীর আরও জানান, আলিয়া লন্ডন থেকে ফিরলে আর তার আগামী ছবি ‘শামশেরা’ মুক্তি পেলে সপ্তাহ খানেকের ছুটি নেওয়ার কথা ভাবছেন তারা। নয়তো এখনো পর্যন্ত তাদের বিশ্বাসই হচ্ছে না যে তারা বিবাহিত।

হলিউড ছবিতে অভিষেক হতে চলেছে আলিয়ার। শুটিংয়ের জন্য আপাতত লন্ডনে রয়েছেন তিনি। স্ত্রীর এই উচ্চাকাঙ্ক্ষাকে বরাবরই প্রশংসার চোখে দেখে এসেছেন রণবীর।

উল্লেখ, ব্রহ্মাস্ত্র ছবিতে একসঙ্গে দেখা যাবে রণবীর ও আলিয়াকে। এ ছাড়া রণবীরের হাতে রয়েছে শামশেরা ও অ্যানিমাল। অন্যদিকে আলিয়াকে দেখা যাবে হলিউড ছবি হার্ট অফ স্টোনে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।