পঞ্চগড়ে জাতীয় শোক দিবস পালিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :  পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিসব পালিত হয়েছে।

১৫ আগস্ট (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউজ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে ১৫ আগস্টের সকল শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে রেলপথ মন্ত্রী এ্যাড: মোঃ নূরুল ইসলাম সুজনের নেতৃত্বে একটি শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা প্রসাশনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

পরে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় রেলপথ মন্ত্রী, পঞ্চগড়-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: মোঃ নূরুল ইসলাম সুজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। জেলার সর্বস্তরের সুধিজন ও প্রশাসনিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা জাতির শোককে শক্তিতে পরিণত করে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।