× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

পঞ্চগড়ে জাতীয় শিশু দিবস উদযাপন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  “বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন” এ শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

১৭ মার্চ (রোববার) সকালে সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির শুরু হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।

পরে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মিলনায়তন চত্বরে গিয়ে শেষ হয়।র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজমের সভাপতিত্বে সরকারি মিলনায়তনের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ’ শীষর্ক আলোচনা সভা। এসময় ৯৯ পাউন্ডের এক কেক কাটা হয়। সভায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ।

এসময় অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নিজামউদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এটিএম সারোয়ার হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমাঈল হোসেন, মুক্তিযোদ্ধা আবু জেকের, জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী।

দিবসটি উদযাপন উপলক্ষে কবিতা আবৃতি, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া জেলার পাঁচ উপজেলাতেই দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, শিশুদের জন্য কবিতা আবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সরকারি হাসপাতাল, শিশু সদন ও জেলা কারাগারে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..