× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পঞ্চগড়ে চেক প্রত্যাখানের মামলা করতে এসে বাদি নিজে জেল হাজতে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, জেলা প্রতিনিধি:  পঞ্চগড়ে আদালতে চেক প্রত্যাখানের মামলা করতে এসে মোঃ পলাশ হোসেন নামের এক বাদিকেই জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

তেঁতুলিয়ার আমলী আদালত-৪ এর বিচারক মোঃ হুমায়ুন কবীর চেকে ওভাররাইটিং থাকায় এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রংপুরের গঙ্গাচড়া উপজেলার তুলশিরহাট এলাকার মোঃ শাহজাহান আলীর কাছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মোঃ পলাশ হোসেন ১৩ লাখ টাকা পেতেন। সম্প্রতি শাহাজাহান আলী সোনালী ব্যাংকের গঙ্গাচড়া শাখা থেকে তোলার জন্য পলাশ হোসেনকে ১৩ লাখ টাকার একটি চেক দেন। চেকটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। এতে মোঃ পলাশ হোসেন শাহাজাহান আলীর বিরুদ্ধে মামলা দায়ের করতে আদালতে আসেন। বিচারক ইংরেজিতে লেখা চেকের মধ্যে ওভার রাইটিং করে তিনকে তের এবং থ্রিকে থারটিন করা হয়েছে বলে দেখতে পান। এক পর্যায়ে আদালত এ মামলা গ্রহণ না করে বাদীর বিরুদ্ধে উল্টো অভিযোগ এনে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে বিজ্ঞ বিচারক মো. হুমায়ুন কবীর মামলাটি গ্রহণ না করে উল্টো বাদির বিরুদ্ধে দন্ডবিধির ১৯২,১৯৩,১৯৮,২০৯,২১১ ও ৪৬৫ ধারায় অভিযোগ এনে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..