× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পঞ্চগড়ে আ.লীগ ৩, বিদ্রোহী ৩

admin
হালনাগাদ: শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের ৩ জন এবং আ. লীগের ৩ বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার পর বেসরকারিভাবে এসব ফলাফল জানা যায়। বোদা সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন প্রধান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির  বিদ্রোহী প্রার্থী আবু বক্কর ছিদ্দিক। চন্দনবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন বাবুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মমতাজুল করিম জাহাঙ্গীর।

সাকোয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মোজাফফর হোসেন।

পাঁচপীর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির প্রধান চেয়ারম্যান হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী খয়রুল আলম খান। ঝলই শালশিরি ইউনিয়নে আওয়ামী লীগ আবুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মো. সফিকুল আলম।

এছাড়া বেংহারি বনগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ আবু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মো.আলতাফ হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..