× Banner
সর্বশেষ
টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ

নিউজ ডেক্স

পঞ্চগড়ের বোদায় ৫০০ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
পঞ্চগড়ের বোদায় ৫০০ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ইউটিউব চ্যানেল মুমিন মুসলমানের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা নাজিমউদ্দীন প্রধানের সভাপতিত্বে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু আনছার মো. রেজাউল করিম শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় সাকোয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন, বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম, মুমিন মুসলমানের প্রতিষ্ঠাতা মো. সারোয়ার হোসেনের, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আবদুল আলিম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীনবন্ধু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোদা উপজেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক এস এ বাদল খন্দকার।

এ সময় ৫০০ শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। পরবর্তীতে এরকম জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।


এ ক্যটাগরির আরো খবর..