পঞ্চগড়ের বোদায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু 

পঞ্চগড়ের বোদায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু 
এন এ রবিউল হাসান লিটন,  পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় বালতির পানিতে পড়ে রুবা নামের ২ বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। রুবা ওই গ্রামের রবিউল ইসলাম মেয়ে। 
পারিবারিক সূত্রে জানা যায়, রবিউল ইসলামের স্ত্রী সাবিনা বেগম বড় বালতিতে করে তার শিশু বাচ্চাটি নিয়ে বাড়ির কাপর পরিষ্কার করছিল। মা বাচ্চাটি রেখে একটু অগচরে গেলে মায়ের মত শিশু বাচ্চাটি নিজে ঐ বালতির পানিতে নিজের কাপর পরিষ্কার করতে গিয়ে বালতির মধ্যে পড়ে যায়।
সাথে সাথে অসুস্থ অবস্থায় শিশু বাচ্চাটি বোদা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অসস্থায় তার মৃত্যু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।