× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ মার্চ, ২০২৫
বিএসএফের গুলিতে বাংলাদেশি

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট উত্তর তালমা এলাকার (শিউডাঙা) সীমান্তে আল আমিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
শনিবার (৮ মার্চ) ভোরে শিউডাঙা সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন গরু ব্যবসা করতেন। তিনি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে ছিলেন। তিনি গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে বলে বিজিবি ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের ৭৫১ নম্বর মেইন পিলারের ৮ থেকে ৯ নম্বর সাবপিলারের মাঝামাঝি এলাকায় তার লাশ পড়ে ছিল। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শনিবার বিএসএফের গুলিতে আল আমিনের নিহত হওয়ার তথ্য এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ সীমান্তে ভিড় করে। স্থানীয়রা বলছেন, গত রাত ৩টার পরে ৮ থেকে ১০টি গুলির আওয়াজ পান তারা। এর পর সীমান্তের অভ্যন্তরে বিএসএফের চিৎকারের আওয়াজ পাওয়া যায়।
গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভিতরগড় সীমান্ত বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৪/৭ এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় আল আমিনের নিহত হওয়ার ঘটনাটি ঘটে। সকালে খবর পেয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় গিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে। ঘটনার প্রতিবাদ জানিয়ে আল আমিনের মরদেহ ফেরত চান বাহিনীর সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..