× Banner
সর্বশেষ
আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে সমন্বয়ক সারজিস আলমের মতবিনিময়

Kishori
হালনাগাদ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
panco gar

পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শিক্ষার্থী ও শিক্ষকদে সাথে মতবিনিময় করছেন।
১ ডিসেম্বর (রোববার) দুপুরের পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
সমন্বয়ক সারজিস আলম বলেছেন, তরুণ প্রজন্ম ২০২৪ গনঅভ্যুথানে যে স্পিরিট নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
ওই স্পিরিট যেন থাকে, সামনে আবারও এমন সংকট তৈরি হলে তারা যেন ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামতে পারে, একসাথে লড়াই করতে পারে, এই স্পিডটা ধরে রাখার জন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করছি।
সারজিস আলম বলেন, আমরা বিভিন্ন এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকদের সাথে পরিচিত হচ্ছি। স্কুল কলেজের অসংখ্য সমস্যা রয়েছে, অসংখ্য সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো জানা এবং সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা, সমস্যাগুলো দেশের সামনে তুলে ধরা। আমরা মনে করি, এগুলো আমাদের দায়িত্ব।
তিনি বলেন, অভ্যুথান পরবর্তি সময়ে নতুন বাংলাদেশ গড়া, সিস্টেমগুলো সংস্কার করার জন্য এসব বিষয় আসা জরুরি। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় এভাবে যাব এবং আমাদের দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে কাজগুলো করব।
এসময় কলেজের শিক্ষার্থী ছাড়াও কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান প্রধান, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য রীনা পারভীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান, ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদেসুর রহমান সান প্রমূখ উপস্থিত ছিলেন।এর আগে তিনি উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয়দের সাথে দেখা করেন, তাদের সাথে মতবিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..