× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে ভিডব্লিউবির চাল বিতরণে টাকা নেওয়ার অভিযোগে ১১ ইউপি সদস্য আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
পঞ্চগড়ে ভিডব্লিউবির চাল

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১১ ইউপি সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (২৬ মে) রাতে ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদ থেকে তাদের আটক করে পুলিশ ও  সেনাবাহিনীর সদস্যরা। এসময় অভিযুক্ত ইউপি সদস্যদের কাছ থেকে ১ লক্ষ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদে সোমবার সকালে বিনামূল্যের সরকারি চাল বিতরণে সময় কার্ডধারীর প্রত্যেকের কাছ থেকে ৫০০-৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। ইউপি সদস্যদের টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা এই অনিয়মের প্রতিবাদ জানান। এতেও কোন কাজ না হলে বিক্ষপ্ত জনতা ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেয়।
বিষয়টি জানতে পেরে সেনাবাহিনীর বোদা উপজেলা আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং টাকাসহ ইউপি সদস্যদের আটক করে।
আটককৃত ইউপি সদস্যরা হলেন- বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান, ২ নং ওয়ার্ডের হামিজ উদ্দিন, ৩ নং ওয়ার্ডের প্রিয় নাথ রায়, ৫ নং ওয়ার্ডের সুনীল চন্দ্র রায়, ৬ নং ওয়ার্ডের দাহির উদ্দিন, ৭ নং ওয়ার্ডের খাদিমুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের মামুন ইসলাম, ৯ নং ওয়ার্ডের আশরাফুল ইসলাম, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য শেফালী রাণী, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী সদস্য বিলকিস বেগম এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সদস্য রুপালী বেগম।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলায় ভিডব্লিউবির চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। সেই সাথে তাদের আদায় করা এক লাখ ১৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যদের বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের দারিদ্র্যপীড়িত অসহায় নারীদের সাহায্যার্থে সরকারি ভিডব্লিউবি কার্ডের আওতায় ২৫৮টি পরিবারের মাঝে জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট ৫ মাসের মোট ১৫০ কেজি (প্রতি মাসে ৩০ কেজি করে) চাল বিতরণ করা হচ্ছিল।
এসময় উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে ৫০০-৬০০ করে টাকা আদায় করছিলেন ইউপি সদস্যরা। প্রতিবাদে পাঁচ শতাধিক মানুষ জড়ো হয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, সেনাবাহিনীর একদল সদস্য ও বোদা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। সুবিধাভোগী ও স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখেন তারা। সত্যতা পেয়ে অভিযুক্তদের আটক করে সেনাবাহিনী। পরে রাতেই তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, তারা যে অপরাধটি করেছে, এটা এক ধরনের ফৌজদারি অপরাধ। এখানে আমরা তাদের কাছ থেকে কিছু অর্থও পেয়েছি। তারা স্বীকার করেছে। সেই অর্থসহ সামগ্রিক বিষয়ে উপযুক্ত আদালতের কাছে আমরা সোপর্দ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আশা করছি আদালত এ ব্যপারে যথোপযুক্ত সিদ্ধান্ত দেবেন।


এ ক্যটাগরির আরো খবর..