পঞ্চগড়ে জিনের বাদশা পরিচয়ে গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেয় বাচু মিয়া (৩২) ও মোঃ সাইদুল ইসলাম (৩৫) দুই প্রতারক। গুপ্তধন সরুপ নকল স্বর্ণালঙ্কার দেয়ার সময় এলাকাবাসী দুই প্রতারক আটক করে পুলিশে দেয়।
রবিবার (২৩ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাকপাড়া এলাকার মৃত সবির উদ্দিনের ছেলে আব্দুর রহমানের কাছে স্বর্ণালঙ্কার ও গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে দুই লক্ষ টাকা দাবী করে ওই দুই প্রতারক।
এলাকাবাসী সুত্রে জানা যায়, জিনের মাধ্যমে আব্দুর রহমানকে স্বর্ণালঙ্কার ও গুপ্তধন দেওয়ার লোভ দেখায় প্রতারক বাচু মিয়া ও মো. সাইদুল ইসলাম। রবিবার ভোরে প্রতারক দ্বয় দাবীকৃত টাকা নিতে বাড়িতে আসলে ভুয়া স্বর্ণালংকার সহ তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে ওই দুই প্রতারককে আটক করে পুলিশ।
আটককৃত বাচু মিয়া একই উপজেলার মীরগর মালীপাড়া এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে। ও সাইদুল নতুনহাট কাক পাড়া এলাকার বাসিন্দা।
তারা মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের কাছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা আদায় করে থাকে। এই চক্রের সদস্যরা সাধারণ মানুষকে টার্গেট করে গভীর রাতে মোবাইল ফোনে কল দিয়ে থাকে। পরে কৌশলে বিভিন্ন কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ হিল জামান দুই প্রতারক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর সহযোগিতায় দুইজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ক্যটাগরির আরো খবর..