পঞ্চগড়ে এনটিভির জন্মদিন পালন

পঞ্চগড়ে এনটিভির জন্মদিন পালন
পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে এনটিভির জন্মবার্ষিকী পালিত হয়েছে।
৩ জুলাই (বুধবার) দুপুরে এনটিভির ২২ বছর পদার্পণ উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাবে শোভাযাত্রা, কেক কাটা, গাছ বিতরণ ও আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব শিক্ষাবিদ প্রফেসর মোঃ দেলওয়ার হোসেন প্রধান উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও এন টিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিতে অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মোঃ লুৎফর রহমান প্রধান, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, পঞ্চগড় জেলা উদিচির  সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা পরিষদের সদস্য ও নারী সংগঠক আখতারুন নাহার সাকি, জাসদ পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ লাবু ,পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, উদ্যোক্তা আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন। দৈনিক কালের কন্ঠ ও এখন টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন পরে অতিথি বৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খলজ বনজ ও ঔষধি গাছের  চারা বিতরণ করেন।
এর আগে পঞ্চগড় প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের করা হয় । শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংগঠক গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।