এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ২৬ ডিসেম্বর (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৪ এর খোঁজে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৬-১৭।
পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ।
চারটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা। পরে খেলায় অংশ নেয় নীলফামারী ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা।