× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে ইট ভাটায় মোবাইল কোট পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
ইট ভাটায় মোবাইল কোট

ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১মার্চ) দুপিরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।
এসময় উপস্থিত ছিলেন, ইট ভাটা মালিক সমিতির সভাপতি সফিউল্লাহ সুফি, কোষাধ্যক্ষ মনো, সদস্য সম্রাট, রাজিউল ইসলাম, আহনাফ শাফিউল বারী, আনোয়ারসহ ভাটার মালিক ও শ্রমিকরা।
সমাবেশে বক্তারা বলেন, ইটভাটায় কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বেশ কিছু লাইসেন্স বাবদ প্রতিবছর রাজস্ব দিয়ে আসতেছি। এ ছাড়া ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংকঋণ এবং ধারদেনা করেছি। এসময় ইটভাটাগুলো বন্ধ করলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন ভাটার মালিক ও শ্রমিকেরা। ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাঙচুর বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তরা।
সমাবেশ শেষে জেলা প্রশাসক সাবেত আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে ইটভাটা মালিক সমিতির নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..