× Banner
সর্বশেষ
ইসলামাবাদে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মোংলা বন্দরকে ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে – নৌপরিবহন মন্ত্রী আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি যুববকে কুপিয়ে হত্যা মামলায় দুইভাই গ্রেফতার পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা উদ্বোধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার রিক্রুটিং এজেন্সি ফোরামের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে – নৌপরিবহন মন্ত্রী ভাষা সংরক্ষণে পর্যাপ্ত বাজেট বরাদ্দ জরুরি – শিক্ষামন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা উদ্বোধন

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা উদ্বোধন

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা শুরু হয়েছে।  শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
এসময় পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ বইপ্রেমীরা উপস্থিত ছিলেন। পরে বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় ২১ টি স্টলে বিভিন্ন প্রকাশনী অংশ নিয়েছে।
পরে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে ভাষা দিবস কেন্দ্রীক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, নাট্য সংগঠন ভূমিজ, কারিগর জ্ঞান চর্চা কেন্দ্র, শুদ্ধস্বর আবৃত্তি একাডেমী, দীপ্তকণ্ঠ আবৃত্তি একাডেমি, দিশারী নাট্য গোষ্ঠীর শিল্পীরা দলীয় সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে।


এ ক্যটাগরির আরো খবর..