× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

আঞ্চলিক প্রতিনিধি

ভাষা সৈনিক চত্বরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
ভাষা সৈনিক চত্বরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ‘মহান শহীদ দিবসে ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার সর্বস্তরের মানুষ।

একুশের প্রথম প্রহরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কাজী গোলাম মাহবুবের জন্মভূমি গৌরনদীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে প্রথম ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখার, গৌরনদী পৌরসভা, গৌরনদী মডেল থানা, গৌরনদী হাইওয়ে থানা, মুক্তিযোদ্ধা সংসদ, গৌরনদী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

অপরদিকে শনিবার সকালে উপজেলার লাখেরাজ কসবায় শায়িত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত এবং তার বাড়ির সামনের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।


এ ক্যটাগরির আরো খবর..