× Banner
সর্বশেষ
আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্টে চাচা-ভাতিজার মৃত্যু 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ মে, ২০২৫
বাস চাপায় শ্যালক-দুলাভাই নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাথরের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সঞ্জয় চন্দ্র রায় (১৪) এবং অনিক চন্দ্র রায় (১৩) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা দু’জনে সম্পর্কে চাচা-ভাতিজা।
বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
সঞ্জয় চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে এবং অনিক চন্দ্র রায় একই এলাকার অতুল বর্মনের ছেলে। সঞ্জয় চন্দ্র রায় শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক চন্দ্র রায় লক্ষীরহাটের একটি ওয়েলডিং এর দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় চন্দ্র রায় বাজার খরচ করার উদ্দেশ্যে বাড়ি থেকে লক্ষীরহাটে যায়। সেখানে খরচ করে তার সমবয়সি চাচা অনিক চন্দ্র রায়সহ বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে লক্ষীরহাট চার তলার মোড় নামক স্থানে পঞ্চগড় থেকে একটি পাথর বোঝাই ট্রাক সঞ্জয়দের পিছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সঞ্জয় এবং অনিক। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পরে পরে স্থানীয়রা ঘাতক ট্রাক, ট্রাকের চালক ও সহকারীকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ির চালক মো. আব্দুল হালিম (৬০) এবং হেলপার মো. জাহিদ হাসান (২৫) কে আটক করে। এসময় পাথর বোঝাই ঘাতক ট্রাকটিও আটক করা হয়।
আটক মো. আব্দুল হালিম ঢাকা আমিন বাজার এলাকার বড়দেশী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং মো. জাহিদ হাসান রংপুরের মিঠাপুকুর উপজেলার কালীগঞ্জ এলাকার মো. জহুরুল ইসলামের ছেলে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ট্রাক চাপায় দুইজন কিশোরের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক, ট্রাকের চালক এবং সহকারীকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..