× Banner
সর্বশেষ
পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পঙ্গপালের আক্রমণে পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করলো ইমরান

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ পঙ্গপালের আক্রমণে পাকিস্তানের জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পঙ্গপালের আক্রমণ থেকে বাঁচতে জাতীয় জরুরি অবস্থার কথা ঘোষণা করেন তিনি।

দেশটির পূর্বাঞ্চলের সিন্ধু প্রদেশে প্রথমে এ হামলা শুরু হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন অংশে। এতে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পঙ্গপালের আক্রমণ ঠেকাতে চারটি প্রদেশের মন্ত্রী ও সরকারের নীতি-নির্ধারকদের নিয়ে গত শুক্রবার জরুরি বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

বৈঠকে একটি জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদিত হয় যেখানে বর্তমানের এই সঙ্কট কাটিয়ে উঠতে ৭.৩ বিলিয়ন পাকিস্তানি রুপির প্রয়োজন বলে জানান ইমরান খান। পঙ্গপালের প্রাদুর্ভাব রোধ করতে এবং শস্যের ক্ষতি রুখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে, ২০১৯ সালের মার্চ মাসে পাকিস্তানে পঙ্গপালের আক্রমণ দেখা দেয়। সেই সময় সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়াতে প্রায় ৯০ লাখ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছিল পতঙ্গদের এই উপদ্রব। যার ফলে তখন ক্ষতি হয়েছিল কোটি কোটি টাকার ফসল।


এ ক্যটাগরির আরো খবর..