× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ৫ মাসের কারাদন্ড

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
narail

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জাকিরকে ৫ মাসের কারাদন্ড। নড়াইলে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জাকির শেখ (৩৫) নামে একজনকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত জাকির সদর উপজেলার তুলারামপুর গ্রামের মৃত পাঞ্জু শেখের ছেলে।
বুধবার দুপুরে নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম আহম্মেদ এ আদেশ দেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে দুপুরে শ্লীল্লতাহানি করে জাকির শেখ নামে এক যুবক। বিষয়টি জানতে পেরে থানা পুলিশ সেটেলমেন্ট অফিসের সামনে থেকে তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নিকট হাজির করলে বিচারক তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত জাকির শেখকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে প্রেরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..