× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

মাশরাফী বিন মর্তুজার নতুন বছরের উপহার নড়াইল এক্সপ্রেস উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ  নড়াইল থেকে ঢাকা যাওয়ার সময় কিংবা ঢাকা থেকে বাড়ি ফেরার সময় নড়াইলের মানুষের এতোদিন ভোগান্তির শেষ ছিল না।নড়াইলবাসীর ঢাকা গমনকে ঝামেলামুক্ত  করতে প্রাথমিকভাবে ৪টি বাস ‘নড়াইল এক্সপ্রেস’ উদ্বোধন করেন মাশরাফী বিন মর্তুজা।
বিভিন্ন পরিবহনের মানহীন অবস্থা ও উচ্চমূল্য কিংবা নড়াইল থেকে ভাটিয়াপাড়া এসে টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ ঢাকাগামী বিভিন্ন  বাসে চড়া নড়াইলবাসির নিত্যদিনের ঘটনা ছিল। তাছাড়া আরামদায়ক কোন যাত্রীবাহী পরিবহনও ব্যবস্থা ছিল না। অবশেষে মাশরাফী বিন মর্তুজার একান্ত প্রচেষ্টায় নড়াইলবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবের জন্য প্রাথমিকভাবে ৪টি বাস দিয়ে শুরু হয়েছে নড়াইল থেকে মাওয়া হয়ে ঢাকা যাতায়াতের সুব্যবস্থা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত(এসি) বাস,যা নড়াইল ‌থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮ টা ও বিকাল ৩ টায় ছেড়ে যাবে ও গুলিস্তান থেকে সকাল ৯ টা ও বিকাল ৪ টায় নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
দুই দিক থেকেই বাসগুলো মাওয়া ঘাটে এসে লঞ্চে যাত্রী পারাপার করবে। ফলে নড়াইলের কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া  সন্তানেরা,চাকুরীজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ এখন স্বস্তিতে ঢাকা টু নড়াইল/নড়াইল টু ঢাকা যাতায়াত করতে পারবেন। টিকেটের মূল্য  ৫০০ টাকা ধার্য্য করা হয়েছে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানাগেছে। নড়াইলবাসীর ঢাকা গমনকে সাশ্রয়ী, যুগোপযোগী ও আরামদায়ক করার সুব্যবস্থা করায় মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি,নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা ও বিআরটিসি’র সম্মানিত চেয়ারম্যান মোঃএহসানে এলাহী, সহ  তরুন উদ্দোক্তা শাহাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়েল মোল্যাকে নড়াইলের মানুষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..