× Banner
সর্বশেষ
মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নড়াইলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব জাঁকজমকভাবে পালিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ বৃহস্পতিবার (৪জুলাই) ২৭৪: নড়াইল সদর, নড়াইলের কালিয়া ও নড়াইলের লোহাগড়ায় সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব জাঁকজমকভাবে পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৪জুলাই) দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠান মালার মধ্যে ছিল, পূজা-অর্চনা, র‌্যালী, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও গ্রামীণ মেলা। সকালে স্ব-স্ব রথখোলা চত্বরে উৎসব শুরু হয়। রথযাত্রা উপলক্ষে সদর উপজেলার নিশীনাথতলা,নড়াইলের লোহাগড়ায় সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব জাঁকজমকের সাথে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুলাই) দিনব্যাপি নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল পূজা-অর্চনা, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও গ্রামীণ মেলা।

সকাল সাড়ে ১০টায় রথখোলা চত্বরে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন, মুক্তিযোদ্ধা অজয় কান্তি মজুমদার, নড়াইলের মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, কাউন্সিলর আনিসুর রহমান ও সমাজসেবক সমীর রায়, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বুলুদাস, নড়াইল পৌর কমিশনার মাহাবুর আলমসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

রথযাত্রা উপলক্ষে রথখোলা ও লোহাগড়া সরকারী কলেজ মাঠে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। মেলায় নড়াইল-আলফাডাঙ্গা, কাশিয়ানি, বড়দিয়াসহ আশপাশের এলাকায় হাজার হাজার মানুষজনের আগমন ঘটে। আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। নড়াইলের কালিয়া সরকারী শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজ চত্বর ও লোহাগড়া সরকারি কলেজ মাঠে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। আগামী ১২ জুলাই বিপরীত পথে রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..