× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্ধ রাখতে হবে ডিজে গান

Dutta
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
norail

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নড়াইলে আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, গোয়েন্দা সংস্থা, নড়াইলের উপ-পরিচালক ইমদাদুল হক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, সহ-সভাপতি পংকজ বিহারী ঘোষ, সদর উপজেলার সভাপতি নিখিল সরকার, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জেলায় এ বছর ৫৭১টি পূজা মণ্ডপে আসন্ন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। নড়াইল জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এক ধরনের লোক গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে পারে, কোনো ধরনের গুজবে কান দিবেন না। তাদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। প্রতিটি মণ্ডপে আইন-শৃংখলা বজায় রাখতে আইনশৃংখলা রক্ষাবাহিনীর পাশাপাশি, পূজা কমিটির স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।
এ ছাড়া পূজা চলাকালে ডিজে গান বন্ধসহ যে কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহবান জানানো হয়েছে আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভায়।


এ ক্যটাগরির আরো খবর..