× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
norail vokta odhikar

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা। নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৩১ মার্চ) নড়াইল সদর উপজেলার পুরাতন বাস টার্মিনাল, রুপগঞ্জ বাজার, গোবরা বাজার এলাকায় বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স বিশ্বাস ভাণ্ডারকে ৫০০ টাকা, মেসার্স আবু মোসা স্টোরকে ৫০০ টাকা, মেসার্স মোল্যা ফল ভাণ্ডারকে ১ হাজার টাকা, মেসার্স মামা ভাগ্নে ফল ভাণ্ডারকে ৫০০ টাকা, মেসার্স লাবিয়া কসমেটিকসকে ২ হাজার টাকা, মেসার্স গোবরা মিষ্ঠান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, মেসার্স হাফিজুর স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স সেলিম স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স আব্দুল ওয়াহাব মিষ্ঠান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকাসহ মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে করে এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস আমাদের কড়া নজরদারি থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..