× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নড়াইলে বক্সিং খেলার শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ জুন, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে বক্সিং খেলার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

আজ ২২ জুন (শনিবার) বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইলে জেলা ক্রীড়া সংস্থার বক্সিং পরিষদ এর পরিচালনায় সকাল ৯.৩০ মিনিটে এ খেলার শুভ উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড. রওশন আরা কবির, সভাপতি, বক্সিং পরিষদ, নড়াইল জেলা ক্রীড়া সংস্থাসহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান কালে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, খেলাধুলা মানুষকে সকল প্রকার অপকর্মের থেকে বিরত রেখে মনকে সজীব করে তোলে। খেলাধুলার মাধ্যমে আমরা সকল শ্রেণি পেশার মানুষ সকল প্রকার কাজ কর্মের ক্লান্তি দূর করে একটি আনন্দের নিঃশ্বাস গ্রহণ করতে পারি।

তাছাড়া খেলাধুলার আমাদের সমাজের তরুন প্রজন্মকে অপরাধমূলক কাজ-কর্ম (বিশেষ করে মাদক) থেকে দূরে রাখতে সহায়তা করে। এসময় সভাপতি তাঁর বক্তব্যে বলেন, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা তরুন সমাজকে বিভিন্ন প্রকার খেলাধুলার সুযোগ করে দেয়। বক্সিং খেলা তারই একটি অংশ হিসাবে আজকের এই আয়োজন করে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার বক্সিং পরিষদ। তরুন প্রজন্মকে বিভিন্ন প্রকার খেলাধুলার প্রতি উৎসাহ যোগাতে ভবিষ্যতে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আরো বিভিন্ন প্রকার খেলাধুলার আয়োজন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..