× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নড়াইলে প্রতিপক্ষকে ফাঁসাতে ‘স্ট্রোকে মৃত্যুকে’ হত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা!

admin
হালনাগাদ: রবিবার, ২ জুলাই, ২০১৭

স্টাফ রিপোর্টার: স্ত্রীর অপমৃত্যুকে পুজিঁ করে প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত চালাচ্ছে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের সাবেক মেম্বর ও মাগুরা গ্রামের জালাল উদ্দিন মন্টু নামে এক ব্যক্তি। প্রকৃত অর্থে তার স্ত্রী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেও প্রতিপক্ষরা হত্যা করেছে বলে নড়াইল সদর থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। এমনকি মোটা অংকের টাকার বিনিময়ে লাশের ময়না তদন্ত অপমৃত্যু রির্পোট পাল্টে হত্যা করা হয়েছে মর্মে পোস্টমর্টেম রিপোর্ট নেয়ার চেষ্টা চালাচ্ছে। ফলে বিষয়টি নিয়ে সমগ্র গ্রামবাসীর মধ্যে সমালোচনার ঝড় বইছে।

এদিকে সরেজমিন নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাগুরা গ্রামে গিয়ে জানা যায়, গত ১ জুলাই দুপুর ২টার দিকে জালাল উদ্দিন মন্টুর স্ত্রী হাসিনা বেগম (৫৫) স্ট্রোকে আক্রান্ত হলে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। ওই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন তার লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু লাশের দাফন না করে পুণরায় মন্টু লাশ নিয়ে সদর হাসপাতালে আসেন। ২ জুলাই নড়াইল সদর হাসপাতাল থেকে হাসিনা বেগমের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।

অন্যদিকে স্থানীয় একাধিক সুত্র জানায়, জালাল উদ্দিন মন্টু অত্যান্ত ধুরন্ধর ব্যক্তি। তার মাগুরা গ্রামে ব্যাপক দলাদলি আছে। সে একটি গ্রুপের নেতৃত্ব দেয়। বর্তমানে তার স্ত্রীর অপমৃত্যুকে পুজিঁ করে টাকার বিনিময়ে ময়না তদন্ত রিপোর্ট পাল্টে হত্যায় রুপান্তর করে প্রতিপক্ষকে ঘায়েল করার চক্রান্তে মেতে উঠেছে। নড়াইল সদর থানা পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা জানান,মাগুরা গ্রামের সাবেক মেম্বর মন্টুর স্ত্রী হাসিনা বেগম স্ট্রোকে মারা গেছেন।

এ ব্যাপারে মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, আমি জালাল উদ্দিন মন্টুর কাছ থেকে জানতে পেরেছি তার স্ত্রী হাসিনা বেগম স্ট্রোকে মারা গেছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী গ্রামবাসী সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..