× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেনাপোলে এক মাদরাসা ছাত্র উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ২ জুলাই, ২০১৭

মোঃ মাসুদুর রহমান শেখ শার্শা বেনাপোল প্রতিনিধিঃ আরাফাত হোসেন (১২) নামে এক মাদরাসাছাত্রকে উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা; যাকে ভারতে পাচার করা হচ্ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরাফাত ফরিদপুর জেলার শালতা উপজেলার ফুকরা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং শ্রীপুর আনসার উল্লাহ হাফিজিয়া মাদরাসার ছাত্র।

শনিবার সন্ধ্যার দিকে বেনাপোল চেকপোস্টের রেললাইনের উপর থেকে তাকে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, বেনাপোল চেকপোস্টের রেললাইন এলাকা দিয়ে একটি শিশুকে ভারতে পাচার করা হবে। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, উদ্ধার করা ছাত্রের মা-বাবাকে খবর দিয়ে আনা হয়েছে। শিশুটিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে তাকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করার কথা।

বেনাপোল পোর্ট থানার এসআই হাবিবুর রহমান জানান, শনিবার রাতেই তাকে বাবা মায়ের হাতে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..