নড়াইলে পুলিশ পরিদর্শক গৌরাঙ্গ পালকে বিদায় সংবর্ধনা

নড়াইলে পুলিশ পরিদর্শক গৌরাঙ্গ পালকে বিদায় সংবর্ধনা
নড়াইলে পুলিশ পরিদর্শক গৌরাঙ্গ পালকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন এসপি সাদিরা খাতুন। আমরা পেশাদারিত্বের স্মৃতিকে অক্ষুন্ন রাখি। গৌরাঙ্গ পাল, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) এর সাতক্ষীরা জেলায় বদলি হওয়ায়
জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, ১১ এপ্রিল (মঙ্গলবার) পুলিশ সুপারের কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, নড়াইল।
গৌরাঙ্গ পাল, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), নড়াইল ২০১০ সালে সার্জেন্ট পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৮ সালে তিনি পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত হন। চাকুরিসূত্রে তিনি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নড়াইল জেলায় যোগদান করেন। এছাড়া তিনি কেএমপি, ডিএমপি, ঝিনাইদহ ও খুলনা জেলায় বিভিন্ন সময় কর্মরত ছিলেন। তিনি পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হিসেবে নড়াইল জেলায় যথেষ্ট সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।