× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তিনজন নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও তাদের স্বজনরা জানান, গত ২৮ অক্টোবর বাগডাঙ্গা গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে নয়ন মোল্যার বিয়ের বরযাত্রী থেকে ফেরার সময় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের মোল্যা বংশ ও মিনে বংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
ওই গ্রামের মনির মিনা জানান, শুক্রবার সকালে বাগডাঙ্গা খেয়াঘাটে চা পানের জন্য তাদের মিনে বংশের লোকজন গেলে পরিকল্পিতভাবে একই পাড়ার মোল্যা বংশের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। ঠেকাতে গিয়ে তিনজন নারীসহ আহত হয় ১৫ জন। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে সংঘর্ষে আহত হয়ে শিয়াবুল মিনা (২২), বাবলু মিনা (৩৬), রজিবুল মিনা (২৮), বিল্লাল মোল্যার স্ত্রী ঝর্না বেগম (৪৫), হোসেন মিনা (৪৫), মুসা মিনার স্ত্রী চম্পা বেগম (৫০), রাব্বি মোল্যা (২৫), বিল্লালের স্ত্রী নাসরিন বেগম (৪৫), আলামিন মোল্যা (৫০), রানা মিনা (২৮), সামিউল মিনা (২৩), সজীব মিনা (২৩) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস জানান, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বিয়ের গাড়ি ভাড়া নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে গ্রামের দুটি বংশের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..