× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

নড়াইলের প্রথম নারী মেয়র আনজুমান আরা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের প্রথম নারী মেয়র নির্বাচিত হয়ে ঘরে বসে নেই। নির্বাচন শেষ হয়েছে ৩০ জানুয়ারি। এখনো শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি। শপথ গ্রহণ এবং দায়িত্ব বুঝে নেবার আগেই নড়াইল পৌর সভার নব নির্বাচিত প্রথম নারী মেয়র আনজুমান আরা জনসেবায় নেমে পড়েছেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের নানাবিধ সমস্যা খুজে বের করতে ছুটে চলেছেন নাগরিকদের দোড় গোড়ায়। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের দূর্গাপুর আলাদাতপুর মহিলা মাদ্রাসা মাঠে বয়স্ক, বিধবা,প্রতিবন্ধীসহ বিভিন্ন উপকারভোগিদের নিবন্ধন কাজের তদারকি করেন।
এ সময় জেলা সমাজসেবা কর্মকর্তা রতন কুমার হালদার,পৌরসভার কাউন্সিলার মোহাম্মদ আনিচুর রহমান,সংরক্ষিত কাউন্সিলার ইপি রানী অধিকারী প্রমুখ। এক প্রশ্নের উত্তরে নব নির্বাচিত মেয়র আনজুমান আরা বলেন,জনগণের ভোটে যখন মেয়র নির্বাচিত হয়েছি তখন আমি জনপ্রতিনিধি। শপথ গ্রহণের বিষয়টি প্রশাসনের কার্যতালিকাভূক্ত। প্রশাসনিক কর্মকর্তারা যখন ডাকবেন তখন আমাকে শপথ নিতে যেতে হবে। তিনি বলেন,তাই বলে কাজ ফেলে রাখা যাবে না। নাগরিকদের দুর্ভোগে রেখে আমি চেয়ারে বসতে পারবো না। শুধু তাই নয়,পৌর নির্বাচনে যে সমস্ত প্রার্থী পরাজিত হয়েছেন তিনি তাদের বাড়িতে গিয়ে শান্তনাসহ পৌরসভার উন্নয়ন কাজে তাকে সহযোগিতা ও পরামর্শ দেবার দাবি করেছেন।
তিনি পৌরবাসিসহ সকল সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক,গণমাধ্যমকর্মীদেরকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..