× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

আজ বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এর মহাপরিচালক প্রফেসর ড. মোঃ সগীর আহমেদ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোঃ শাহিনুল আলম।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, এ চুক্তির মাধ্যমে দুইটি প্রতিষ্ঠানের মধ্যে উচ্চতর গবেষণা ও চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। যার ফলে জনগণের স্বাস্থ্য ও চিকিৎসার মান উচ্চতর স্তরে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে।

এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যানগণ ও বিএমইউ এর প্রো-উপাচার্য প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ (শিক্ষা), অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার (গবেষণা ও উন্নয়ন) এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..