ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ন্যাটো ঘাঁটি স্থাপন করতে দেওয়া হবে না। একই সঙ্গে কোনো ধরনের পারমাণবিক অস্ত্রও মোতায়েন করতেও দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ সিদ্ধান্ত কোনোভাবেই ন্যাটোতে যোগদানের বিষয়ে দেনদরবারের সঙ্গে জড়িত নয়।
সানা মারিন বলেন, ‘ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ন্যাটো ঘাঁটি স্থাপন করতে দেওয়া হবে না। আমি মনে করি না যে— ফিনল্যান্ডে ন্যাটোর পারমাণবিক অস্ত্র মোতায়েন কিংবা ন্যাটোর ঘাঁটি স্থাপনের কোনো সুযোগ রয়েছে।’
এদিকে সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনও প্রায় একই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তার দেশ স্থায়ীভাবে কোনো ন্যাটো ঘাঁটি চায় না। এমনকি দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েনেরও সুযোগ নেই।