× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক

ন্যাটোর সাহায্য না পেয়ে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে মরিয়া জেলেনস্কি

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
ভলোদিমির জেলেনস্কি

ন্যাটো সামরিক জোটের সদস্যপদ না পাওয়া এবং ন্যাটো দেশগুলির সামরিক সাহায্য না পাওয়া নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে মরিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার(২১ মার্চ) ইউক্রেনের এক সংবাদমাধ্যমে ন্যাটোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “হয় ন্যাটো বলুক তারা আমাদের সদস্যপদ দিচ্ছে আর না হলে মেনে নিক রাশিয়ার ভয়ে তারা আমাদের জোটে সামিল করছে না। এবং এটাই সত্যি।” তবে জোটে সামিল না করলেও যুদ্ধ শেষ করতে ন্যাটো দেশগুলির কাজে ফের সামরিক সাহায্য চেয়েছেন তিনি। এদিকে রয়টার্স সূত্রে খবর, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা বসার জন্য ফের আবেদন জানিয়েছেন জেলেনস্কি। যুদ্ধের ক্ষয়ক্ষতির মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছেন তিনি বলে খবর।

বিশ্লেষকদের মতে, জেলেনস্কি সরকারের ন্যাটো সামরিক জোটে যোগদানের চেষ্টা এই যুদ্ধের অন্যতম কারণ। রাশিয়া শুরু থেকেই ইউক্রেনের ন‌্যাটোতে যোগদান নিয়ে বিপরীত ও বিরুদ্ধে মনোভাব প্রকাশ করে আসছে। কারণ ঘরের পাশের প্রতিবেশী ইউক্রেনের ন‌্যাটোতে যোগদানকে মস্কো নিজের নিরাপত্তার জন‌্য বড় হুঁশিয়ারি বলে মনে করছে। তবে কয়েকদিন আগেই বর্তমান পরিস্থিতিতে কিয়েভ ন‌্যাটোভুক্ত হওয়ার দাবি ছেড়ে সরে আসছে বলে জানিয়েছিলেন জেলেনস্কি। কিয়েভের এই অবস্থান থেকে সরে আসার অর্থ, নিশ্চিতভাবেই দুই দেশের মধ্যে যুদ্ধে যতি পড়ার ইঙ্গিত। কিন্তু এবার ফের ন্যাটোর কাছে আবেদন জানিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। মুখে পুতিন বাহিনীকে হুঁশিয়ারি দিলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে ফৌজ পাঠাতে অস্বীকার করে আমেরিকা ও ন্যাটো। তাদের আশঙ্কা ইউক্রেনে সেনা পাঠালে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ন্যাটো। অর্থাৎ ময়দানে জেলেনস্কিকে একাই বিশাল রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে হচ্ছে। আর ইউক্রেনের সেনার জন্য পরিস্থিত যে ক্রমে জটিল হয়ে উঠছে তা স্পষ্ট।


এ ক্যটাগরির আরো খবর..