× Banner
সর্বশেষ
বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ড যোগ দিলে ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি রাশিয়ার

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি রাশিয়ার

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ড যোগ দিলে ইউরোপের কেন্দ্রস্থলে পারমাণবিক অস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার হুমকি দিলো রাশিয়া।

গত বৃহস্পতিবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এমন হুমকির কথা জানান।

শুক্রবার (১৫ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, সুইডেন ও ফিনল্যান্ডের কর্তৃপক্ষের পছন্দের বিষয় এটি। তবে তাদের ও আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এবং সামগ্রিকভাবে ইউরোপীয় নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপের পরিণতি বোঝা উচিত।

তিনি আরও জানান, ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের সদস্যপদ তাদের আন্তর্জাতিক মর্যাদাকে শক্তিশালী করার অবদান রাখার সম্ভাবনা কম। দুই দেশের জোটনিরপেক্ষ নীতি একটি নির্ভরযোগ্য মাত্রার নিরাপত্তা প্রদান করেছে। কিন্তু একটি সামরিক জোটের সদস্যপদ তাদের জাতীয় নিরাপত্তা জোরদার করতে সক্ষম নয়।

এদিকে রাশিয়ার জ্বালানি ব্যবহার অব্যাহত রাখা ছাড়া ইউরোপের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর ইউরোপীয় মহাদেশ তার তেল ও গ্যাসের বিকল্প উপায় খুঁজলে ‘চরম বেদনাদায়ক’ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..