নৌ-মন্ত্রীর মামলায় খালেদাসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল দিন আগামী ২২ জানুয়ারি ধার্য করেছে আদালত।

রোববার প্রতিবেদন দাখিলের ধার্য দিনে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নবী এ দিন ধার্য করেছেন।

মামলায় বলা হয়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হন। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হয়। পথে মিছিলের মধ্যে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

ওই ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল ােসেন বাচ্চু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।